কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. আবু কাউছার হত্যায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদ ও তার ভাই তানজীরের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে নিহত কাউছারের ভাই কবীর হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন।
বিজ্ঞাপন
এদিকে, মামলার প্রধান দুই আসামি তৌহিদ ও তানজীরকে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মামলা দায়ের নিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন নিহত কাউছারের স্বজনরা। তাদের অভিযোগ, পুলিশ প্রথমে শুধু প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা নিয়ে স্বজনদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। পরে পাঁচজনকে আসামি করে মামলাটি গ্রহণ করে পুলিশ। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা নগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় কাউছারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদকে শুক্রবার রাতে নগরীর নূরপুর এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তার ভাই তানজীরকেও বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয়।
জেডআইটি/এমএএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
