টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামের উদ্যোগে এ পরিদর্শন ও যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
পরিদর্শনকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান সাগর এবং ডিবি উত্তর শাখার ওসিসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং যৌথ মহড়ায় অংশ নেন।
এ সময় মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন কর্মকর্তারা।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
The post টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের পরিদর্শন ও যৌথ মহড়া appeared first on ভোরের চেতনা.
