পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির দায়ে সাবেক রাজউক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ ৮ আসামির ১৪ বছরের সাজা দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জেলা জজ আদালত ৯ এর বিচারক মো আব্দুস সালাম এ আদেশ দেন।
এছাড়া বরাদ্দকৃত দুটি প্লট বাতিল করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার।
এছাড়া প্লট গ্রহীতা শওকত আজীজ এবং আশফাক আজীজ। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এছাড়া, জামানত প্রত্যাহার করে নেয়ার পর, আবেদন বাতিল হওয়া সত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার ইচ্ছায় ২ জনকে মোট ১০ কাটার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী খন্দকার শামিম হোসেন।
