টেকনাফে সাংগঠনিক কার্যক্রম জোরদারে এনসিপির সভা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে পরিচিতি সভা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি।
গত শনিবার টেকনাফ বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয় নারীশক্তির প্রতিনিধিরাও এতে অংশ নেন।
সভায় কমিটির সদস্যদের পরিচিতির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত নেতারা দলীয় কার্যক্রমে সমন্বয় ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
