দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ১০:২৫ পিএম
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
মঙ্গলবার (২০ অক্টোবর) শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আনিসুল ইসলাম সানি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করে থাকেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় জাতীয়তাবাদী নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে রয়েছে।
আনিসুল ইসলাম সানির সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুন অর রশিদ মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন,মহানগর জাসাসের সাংগঠনিক সম্পাদক তানজিন আহমেদ রিপন,মহানগর যুবদল সদস্য মাগফুর ইসলাম পাপন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মোহাম্মদ হানিফ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, আবুল হোসেন, মহানগর জাসাসের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, জেলা জাসাসের সহ দপ্তর সম্পাদক রহিম হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল, সাদ্দাম হোসেন রিগান প্রমুখ।
