উমা বিদায়ের পর এবার লক্ষ্মীপুজোর পালা। জীবনে সুখসমৃদ্ধির আশায় প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনার আয়োজন করা হয়। কথিত রয়েছে, এই পূর্ণিমার রাতে নাকি দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বেরন। তিনি দেখেন কেউ সারারাত জেগে আছেন কিনা। অনেকে এ-ও বলে থাকেন, ওইদিন রাতে যে ব্যক্তি জেগে থাকেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিবার দুপুর ১২টা ৫৬ মিনিটে সূর্য চিত্রা নক্ষত্র ত্যাগ করবে। স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। তার ফলে আগামী ১৫ দিন বিশেষ লাভবান হবেন চার রাশির জাতক জাতিকারা।
মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশে পদোন্নতি হতে পারে। আর্থিক দিকেও উন্নতি হবে। বাড়তে পারে বেতন। এছাড়া ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ গতি পেতে পারে।
তুলা রাশির জাতক জাতিকাদেরও পেশাগত ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের যোগও রয়েছে। ব্যবসায়ীদের আয় বাড়বে। আচমকা অর্থাগম হতে পারে। বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত শুভ।

কর্মক্ষেত্রে মোড় ঘোরা পরিবর্তন আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। সহকর্মীদের সহায়তা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরেও পড়তে পারেন। চেষ্টা চালিয়ে যান সাফল্য পাবেনই।

কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। লটারি লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রেও নতুন মোড় আসতে চলেছে। সহকর্মীদের সহযোগিতা এবং ঊর্ধ্বতনদের সুনজরে আপনার পদোন্নতি হতে পারে। বাড়বে বেতন। সঞ্চয় করতে পারেন। বিনিয়োগ করুন। পারিবারিক সম্পর্কের উন্নতিও হবে।

