
রামগড়ে দুর্গাপূজা উপলক্ষ্যে শাড়ি বিতরণ
খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০অক্টোবর) সকাল এগারোটার সময় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৫০ জন অসহায়, দুঃস্থ ও দরিদ্র মহিলার হাতে শাড়ি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দ্বীন আল জান্নাত, রামগড় থানার ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সস্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন।
এছাড়াও সরকারি কর্মকর্তা ,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর উপহার খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষ হতে রামগড়ের ৫০ জন দরিদ্র, দুঃস্থ ও অসহায় মহিলার মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
