আখাউড়ায় রাধামাধব কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার, রুপার চেন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার জারু বড় বাজার এলাকার ও আকাশ মালদার মালদারপাড়ার বাসিন্দা। ওসি জাবেদ উল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের আটক করা হয়। এ ঘটনায় পলাতক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার তাজুল ইসলাম (৬২) কে ধরতে একাধিক টিম কাজ করছে।