Published on
:
2 min read
জ্যোতিষশাস্ত্রে শনি ও চাঁদের যুতিকে বিষ যোগ বলা হয়। ২৩ অক্টোবর চাঁদ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করায় সেখানে আগে থেকেই থাকা করা শনির সঙ্গে তার যুতি তৈরি হয়েছে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই যোগের প্রভাব পড়তে পারে মানুষের মানসিক অবস্থা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি ও ব্যক্তিগত সম্পর্কে। ২৫ অক্টোবর পর্যন্ত এই গ্রহের অবস্থানের কারণে কোন কোন রাশির জাতকদের উপর চাপ বাড়বে?
মেষ রাশি
মেষ রাশির জাতকদের আগামী কয়েক দিন খরচের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ কোনও বড় খরচের কারণে বাজেটে চাপ পড়তে পারে। ব্যবসায় ওঠানামার আশঙ্কাও রয়েছে। তাই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করা জরুরি।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য সময়টি আর্থিক দিক থেকে স্বস্তিদায়ক হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি পুরোনো কোনও সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্যও ভালো সুযোগ আসতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য পেতে বাড়তি পরিশ্রম করতে হতে পারে। বিভিন্ন বাধা এলেও লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের কথাবার্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে মতবিরোধ এবং ব্যবসায় ওঠানামার আশঙ্কা রয়েছে। তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখানোই ভালো।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আর্থিক ও ব্যবসায়িক বিষয়ে সাবধান থাকতে হবে। তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। বড় অঙ্কের লেনদেনের আগে সব দিক খতিয়ে দেখা জরুরি।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হতে পারে। তবে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধের আশঙ্কাও রয়েছে। প্রেমের সম্পর্কে কথা বলার সময় সংযম বজায় রাখা প্রয়োজন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য আগামী কয়েক দিন ইতিবাচক হতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ আসতে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের প্রেম ও পারিবারিক জীবনে ধৈর্য ধরে চলতে হবে। সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কাজের চাপ থেকে মানসিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের পারিবারিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায় প্রত্যাশিত ফল পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকরা নিজেদের পরিশ্রমের ইতিবাচক ফল পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে তর্কবিতর্ক এড়িয়ে চলা প্রয়োজন। নিজের মতামত জানানোর পাশাপাশি অন্যদের বক্তব্যকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা ভালো। অল্প সময়ে বেশি লাভের প্রলোভনে বিনিয়োগ করাও এড়িয়ে চলা উচিত।
মীন রাশি
মীন রাশিতে শনি ও চাঁদের যুতি তৈরি হওয়ায় এই রাশির জাতকদের মানসিক অস্থিরতা বাড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে এবং প্রত্যাশিত ফল পেতে বাড়তি চেষ্টা করতে হতে পারে। প্রেমের সম্পর্কেও ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি এড়িয়ে চলা জরুরি।
