হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন পরে উৎসবমুখর প্রার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ এ নির্বাচনে মনোনায়ন উত্তোলন ও জমা প্রদান করেছেন প্রাথীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিরাজগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। নির্বাচন পরিচালনা কমিটি-চেয়ারম্যান মোঃ মোনায়েছ খান জানিয়েছেন কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের বিপরীতে মোট ৪৯টি মনোনয়ন পত্র বিক্রি হয় এবং আজ জমাদানের শেষ দিনে সভাপতি পদে ৪জন এবং সাধারণ সম্পাদক পদে ৪জন সহ ১৭টি পদের বিপরীতে মোট ৪৯টি মনোনয়ন পত্র জমা দেন প্রতিদ্বন্দি প্রার্থীরা।
সকাল থেকেই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে নিজ নিজ সমর্থকদের নিয়ে জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি-চেয়ারম্যানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ৬ নভেম্বর সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪ হাজার ৩শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
