হকির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ এই টুর্নামেন্টের জন্য ১৮ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় এসেছেন দিন দু’য়েক। তিনি আসার পর সিলেকশন কমিটির সঙ্গে আলোচনা করে দল চূড়ান্ত করেছেন।
২৭ অক্টোবর ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। বাংলাদেশ দলের ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা। এজন্য আগামীকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ সর্বাসাকুল্যে দুই সপ্তাহ অনুশীলন করছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল খেলার কথা। বাংলাদেশ এশিয়ান গেমসে সপ্তম হয়। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশের সুযোগ মিলেছে। এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমন বাদ পড়েছেন। নতুন করে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন।
বাংলাদেশ স্কোয়াড :
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান ও আবেদ উদ্দিন।
