
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি বের করা হয়।
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রুবানা তানজিন, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিয়া, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান সহ শিক্ষক শিক্ষার্থী, সংবাদ কর্মী, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
