
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতন, যা বললেন কাবা শরিফের ইমাম
সবুজ বাংলাদেশ ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) অপ্রতিরোধ্য হামলায় মাত্র ১২ দিনে পতন ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের রাজত্ব। এবার এ বিষয়ে কথা বলেছেন মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরিফের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি। রোববার (৮ ডিসেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিরিয়ার জনগণকে মোবারকবাদ জানিয়েছেন। সেই সঙ্গে বিশ্বের সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে শায়খ ইয়াসির আদ-দাওসারি লেখেন, ‘হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রত্যেক মজলুমের অন্তর প্রশান্ত করেছেন।’ অপর একটি পোস্টে তিনি লেখেন, ‘সুপ্রভাত! সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি সিরীয় ভাইদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। অভিনন্দন, প্রিয় সিরীয় ভাইয়েরা!’ সবশেষ পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে তিনি লিখেন,
