চট্টগ্রামের সীতাকু-ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকু- ইউনিয়নের আনোয়ারা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেনÑ রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকার বাসিন্দা রোজি আক্তার (৬৫) ও নাজমা খাতুন (৪৫)। তারা সম্পর্কে আত্মীয় এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস বাড়বকু-ের আনোয়ারা গেট এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি সজোরে মহাসড়কের মধ্যবর্তী আইল্যান্ডে গিয়ে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা একই পরিবারের ছয় যাত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপর চারজনকে হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা দেওয়া হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মিল্টন ম-ল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।