ঝড়ে ছিঁড়ে পড়া সার্ভিস লাইনের তার উদ্ধার, গ্রেপ্তার ৩
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আইজিপির বাগেরহাটের বাড়ি। ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা পুলিশ। ঝড়-বৃষ্টির সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তার নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির খবর প্রকাশিত হয়। তবে প্রকৃতপক্ষে সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ সময় বাড়ির বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা তারগুলো নিয়ে যান। বিষয়টি থানা পুলিশের নজরে এলে মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাঁদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার আইজিপির বাসভবনে চুরির বিষয়ে প্রকাশিত সংবাদকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর উল্লেখ করে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এদিকে আইজিপির নিকটাত্মীয় মিজান ফকির জানান, ঝড়ের সময় বাড়ির দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে যায়। পরে কেউ সেগুলো নিয়ে যেতে পারে। পুলিশ তার উদ্ধার করেছে। বর্তমানে বাড়ির বিদ্যুৎ সংযোগ সচল রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।

