কালবেলা · সাধারণ
ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু পরিবার নিয়ে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১৬/১০/২০২৬

ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু (বালিকা) পরিবারের সঙ্গে দৈনিক কালবেলা চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) কালবেলার আয়োজনে জেলা শহরের জগন্নাথপুরে সমাজসেবা আওতায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে কেক কেটে এ উদযাপন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত পাল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এমএ সামাদ ও মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ।
অতিথিরা বলেন, কালবেলা খুব অল্প সময়ের মধ্যেই সর্বসাধারণের কাছে পৌঁছাতে পেরেছে। পত্রিকাটি শুরু থেকেই নানা অনিয়ম, দুর্নীতি ও সমাজের অসংগতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে। তাদের ধারাবাহিক লেখার মানের কারণেই আজকে কালবেলা বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর মধ্যে অন্যতম স্থান দখল করতে সক্ষম হয়েছে।
তারা আরও বলেন, দৈনিক কালবেলা আগামীতেও বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলবে, নানা সম্ভাবনা তুলে ধরবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি সঠিক তথ্য তুলে ধরে দেশের মানুষকে সত্য জানার নির্ভরযোগ্যতা অর্জন করবে। আজকের শিশু পরিবারে ছোট্ট সদস্যদের সঙ্গে নিয়ে কালবেলার এই আয়োজনে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে কালবেলা তাদের সৃজনশীলতা আমাদের দেখিয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗