রংপুরের মিঠাপুকুরে ধানখেত থেকে আমিনুল ইসলাম আকাশ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় এ ঘটনা ঘরে।
নিহত আমিনুল ইসলাম আকাশ (১৭) ওই ইউনিয়নের দক্ষিণ মাঠিয়া খোলা এলাকার রহেদুল জামান মুন্নুর ছেলে।
পুলিশ জানায়, সকালে মাঠের হাটসংলগ্ন কাঁচা রাস্তার পাশে ধানখেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’
