চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দিরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। আয়োজকেরা ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিআলো/আমিনা