নিজস্ব প্রতিবেদক · ২১ অক্টোবর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতকাজের জন্য সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ, বিউবো কর্তৃপক্ষ।
ফেসবুক পোস্টে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সড়ক উন্নয়নকাজের জন্য জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে মেরামত কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে ফেসবুকে বলা হয়। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
গুগলে আমাদের খবর পেতে
