'কফি উইথ করণ' সিজন ৯ শুরু হয়ে গেল। শেষ সিজনের মতো কফির কাপ হাতে সেলেবদের হাঁড়ির খবর জেনে নেবেন করণ জোহর। আর সেই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলমন খান। সেখানেই ভাইজান জানালেন তিনি ভূতের সঙ্গে বসবাস করেছেন।
সলমন খান এদিন খুব ক্যাজুয়ালি তাঁর সঙ্গে ঘটা সেই ভৌতিক ঘটনাটা বলেন করণকে। জানান, "আমি তো একা থাকতাম না। আমার সঙ্গে কেউ একজন থাকত। তাঁকে আমি কখনও দেখিনি। স্রেফ শব্দ শুনেছি। অনুভব করেছি। আমার পিছনে তাঁর উপস্থিতি অনুভব করেছি।" তাঁর এই কথা শুনে করণ জানতে চান কে ছিলেন তিনি? ভাইজান জানান, তিনি জানতেন না।
সলমন খান এদিন আরও বলেন, "আমি যখনই বেরোতাম, আলো জ্বলত, নিভত। আলমারির দরজা নিজে থেকেই খোলা বন্ধ হতো। গান ভেসে আসত। আমি বাথরুমে গেলে বুঝতাম বাইরে কেউ হাঁটা চলা করছে। আলমারি খুলছে। আমি অনুভব করতে পারি ওখানে কেউ একজন আছে। কিছু একটা আছে।" করণ এতসব শুনে বলেন, "তুমি তাহলে ভৌতিক ঘটনার সাক্ষী থেকেছ বলছ?" ভাইজানের মতে সেটা ঠিক ভৌতিক নয়, কিন্তু সেটার উপস্থিতি তিনি অনুভব করতেন।
সলমন কথায় কথায় বলেন, "আমি গান চালালেই অনুভব করতাম আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি আবার তাকে জিজ্ঞেস করতাম, কোন গান চালাব? কোন গান পছন্দ করেন আপনি? আমাদের বাড়িতে একটা বিলিয়ার্ড টেবিল ছিল। আমরা ওখানে খেললে হঠাৎ গান চলতে শুরু করত, আলমারি খোলাবন্ধ হওয়ার শব্দ হতো। তবে আমার সঙ্গে কিছু করেনি। ভয় দেখায়নি। আমি ভয় পেতাম না। ভয় লাগত না।"
https://www.instagram.com/reel/DeexPSkIL7T/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
তাঁর এই গল্প শুনে হতবাক করণ জোহর। একই অবস্থা দর্শকদের। প্রসঙ্গত, সলমন খানের সঙ্গে 'কফি উইথ করণ' সিজন ৯ এর প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন করিশ্মা কাপুরও। এদিন ভৌতিক অভিজ্ঞতার পাশাপাশি ভাইজান জানান তিনি কেন ১৩ বছর ধরে সিঙ্গল, সন্তান চান কিনা, পাপারাজ্জিদের উপর কেন বিরক্ত, ইত্যাদি।
জল্পনা অনুযায়ী, 'কফি উইথ করণ' সিজন ৯-এ ১২টার বেশি পর্ব থাকবে। শেষ পর্বে অতিথি হিসেবে থাকতে পারেন শাহরুখ খান। এছাড়া আলিয়া ভাট, করিনা কাপুর, সইফ আলি খান, প্রমুখ অতিথি হিসেবে অন্যান্য পর্বে থাকবেন বলেই জল্পনা।
https://youtu.be/cfjTF9q_Vsw?si=j08lNGKmKGbE4AGC
