ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করছেন।
চিকিৎসকদের পর্যবেক্ষণে ভূমিমন্ত্রীর চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জাতীয় বিভাগের আরো খবর
আরও খবর
-
রাজশাহী মেডিকেলে রোগীর উপচেপড়া ভিড়, চিকিৎসকের অপেক্ষায় ভোগান্তি
-
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
-
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
-
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
-
‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর…
-
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন
-
বঙ্গোপসাগরে প্রবল হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, চার সমুদ্র বন্দরে সতর্কতা
-
জুলাই গণঅভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন
-
ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
-
বাদাম বিক্রেতা রাজুর স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোনে খোঁজখবর
-
দামুড়হুদায় গোডাউনে ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
-
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার ১৩৫, নিরাপত্তায় ৭০ হাজার পুলিশ
-
হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সরাতে চান ট্রাম্প, নতুন বিতর্কের ঝড়
-
জাতীয় দলে খেলার স্বপ্ন অধরাই, ১৮ বছরেই মারা গেলেন ক্রিকেটার হৃদয়
-
পেনশন রক্ষায় মাদ্রিদে ২৫ হাজার মানুষের বিক্ষোভ, বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার স্পেন
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
