শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ অক্টোবর (সোমবার) থেকে বন্দরের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হবে।
মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দুই দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটিসংক্রান্ত চিঠি বিনিময় করা হয়েছে।
বিজ্ঞাপন
মোস্তাফিজুর রহমান মুকুল আরও বলেন, আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
মো. নাঈম ইসলাম/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
