কুষ্টিয়ার খোকসায় পৃথক অভিযানে অপহরণ মামলার আসামি মো. আজিজুল হক টুটুল এবং ট্রান্সফরমার চুরি মামলার আসামি অনিক কুমার বিশ্বাস ও মো. জুয়েলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
কুষ্টিয়ার খোকসায় পৃথক অভিযানে অপহরণ মামলার এক আসামি এবং ট্রান্সফরমার চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার শোমসপুর পূর্বপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণ মামলার আসামি মো. আজিজুল হক টুটুল (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহিউদ্দিন বিশ্বাস ও আকলিমা খাতুনের ছেলে।
এর আগে রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট এলাকা থেকে ট্রান্সফরমার চুরি মামলার আসামি অনিক কুমার বিশ্বাস (২০) ও মো. জুয়েল (২৬) কে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মানিকাট এলাকার বাসিন্দা।
খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
