দরিদ্র পরিবারের মেয়ে রাধিকা। জীবিকার তাগিদে গ্রামে ঘুরে ঘুরে লাউ, শশা, কুমড়াসহ বিভিন্ন সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। দেখতে মিষ্টি হলেও স্বভাবে বেশ কঠিন। সহজে কাউকে বিশ্বাস করে না রাধিকা। সবজি বিক্রির আয় দিয়ে চাল-ডাল কিনে বৃদ্ধ বাবাকে নিয়ে তার ছোট্ট সংসার চলে।
রাধিকার এই কঠিন মনের আড়ালেই লুকিয়ে আছে এক অন্যরকম গল্প। তার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে রাধিকাকে দেখে, কিন্তু মনের কথা বলার সাহস পায় না। মাধবের এই নীরব ভালোবাসা একসময় চোখে পড়ে রাধিকারও। অন্যদের চেয়ে মাধবকে আলাদা মনে হওয়ায় ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে।
রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সঙ্গে কথা বলার সাহস পায় না। বিষয়টা খেয়াল করে রাধিকা। অন্যদের চেয়ে মাধবকে একটু আলাদা মনে হয় তার। তাই নিজে থেকে কিছুটা প্রশ্রয় দেয় মাধবকে। সরাসরি না বললেও মাধব তার আচার আচরণে বুঝিয়ে দেয় রাধিকাকে সে ভালোবাসে। এক পর্যায়ে রাধিকাও দুর্বল হয়ে পড়ে মাধবের প্রতি। দুজন একে-অপরকে ভালোবেসে ফেলে। ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হবে? তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে?
এ প্রশ্নের উত্তর মিলবে ‘রাধিকা’ নাটকে। কারণ উল্লেখিত গল্পটি এই নাটকের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বিজয়া দশমীতে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটী।
আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
