অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র শীল, ধনঞ্জয় সরকার, নাঈমা আক্তার, রোজিনা, মনোয়ারা খাতুন, দিলরুবা খাতুন ও মিম সরকার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলাম শাহআলম বলেন, “সৃষ্টিশীল শিক্ষাদানই আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক, মানবিক ও সৃজনশীল গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, আন-নাজাহ্ বিদ্যানিকেতন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। মানসম্মত শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল বিকাশে ভূমিকা রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
The post ধোবাউড়ায় আন-নাজাহ্ বিদ্যানিকেতনে ক্লাস পার্টি, শিক্ষার্থীদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা appeared first on ভোরের চেতনা.
