হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, দুর্ভোগ যাত্রীদের
কালীপুজোর আগে ট্র্যাক মেরামতির কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তন। যার জেরে রবিবার হাওড়া স্টেশনে সমস্যায় যাত্রীদের একাংশ। তবে নিরাপদ রেলযাত্রার স্বার্থে রক্ষণাবেক্ষণের কাজকে সমর্থন জানিয়েছেন অনেকে। ট্রেন বাতিল ও সময় পরিবর্তনে যাত্রীদের অভিজ্ঞতা কী? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন।
