বাংলাদেশ কৃষি ব্যাংক, টাউন নওয়াপাড়া শাখার গ্রাহক সচেতনতামূলক অনুষ্ঠান
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক টাউন নওয়াপাড়া শাখার আয়োজনে লেনদেন হচ্ছে ক্যাশনেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাংলা কিউআর কোড ব্যবহারে গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাখা ব্যবস্থাপক দেবাশিষ মন্ডলের সভাপতিত্বে সচেতনতা মুলক এ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাটের মূখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ তরিকুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এজিএম মোঃ জগলুল কবির।
ব্যাংক কর্মকর্তা শামীম আহম্মেদ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ব্যাংক কর্মকর্তা নিউটন গাইন, গ্রাহকদের মধ্যে যথাক্রমে মোল্লা আফজাল হোসেন, আরব আলী মল্লিক, ফকির আসাদুজ্জামান, মোঃ নাছিম মল্লিক, ইলিয়াস মল্লিক, আশিষ রায় চেীধুরী, বলাই কৃষ্ণ দাশ, ওহিদুল ইসলাম মোড়ল, মোশারেফ হাওলাদার, প্রভাত কুমার দাশ ও শাহানাজ পারভীন পাখি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।
