কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।
ওই ইউনিয়নেই ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কমিটির আহবায়ক হিসেবে মোঃ আব্দুল খালেক ও সদস্য সচিব হিসেবে মোঃ জুবায়ের হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘোষিত কমিটির আহবায়ক আব্দুল খালেক ও সদস্য সচিব জুবায়ের হোসেন উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা বিএনপি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি দিয়ছেন।আমরা আশা করছি আমাদের এই কমিটি আগামী দিনগুলোতে দলের সবাইকে সাথে নিয়ে দলের সন্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ও দেশ পূর্নগঠনে এগিয়ে যাব।
উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন, শিলখুড়ি ইউনিয়নে জাতীয়তাবাদী দলের নেতাদের অতীতের ত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক পর্যালোচনা করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতেও শীঘ্রই আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।
