পঞ্জিকা অনুযায়ী, ২৪ অক্টোবর দুপুর ১২টা ৪১ মিনিটে তুলা রাশিতে বক্রী হবে বুধ। ২১ দিনের এই উল্টো পায়ের চলনে কী প্রভাব পড়বে জাতকদের জীবনে?

বুধ বক্রীAI
জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, ব্যবসা, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের কারক হিসেবে বিবেচনা করা হয়। তাই বুধের অবস্থান ও গতির পরিবর্তনকে কর্মজীবন, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হয়। জ্যোতিষ গণনা অনুসারে, ২৪ অক্টোবর থেকে তুলা রাশিতে বক্রী হতে চলেছে বুধ। এই বক্রী দশা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ, প্রায় ২১ দিন ধরে বুধের বিপরীতমুখী গতির প্রভাব থাকবে। পঞ্জিকা অনুযায়ী, ২৪ অক্টোবর দুপুর ১২টা ৪১ মিনিটে তুলা রাশিতে বক্রী হবে বুধ। ২১ দিনের এই উল্টো পায়ের চলনে কী প্রভাব পড়বে জাতকদের জীবনে?
1. মেষ রাশি
মেষ রাশিistock
মেষ রাশির জাতকদের কর্মজীবনে পুরোনো যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের আগে পাঠানো আবেদন বা পরিচিত কারও মাধ্যমে নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। কর্মক্ষেত্রে আটকে থাকা কোনও কাজও ফের এগোতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরোনো গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনও চুক্তিতে যাওয়ার আগে সমস্ত শর্ত ভালো ভাবে যাচাই করা প্রয়োজন।
2. কর্কট রাশি
কর্কট রাশিistock
কর্কট রাশির জাতকদের জন্য বুধের বক্রী দশা কর্মজীবনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ এনে দিতে পারে। দীর্ঘদিন ধরে নতুন দায়িত্ব কিংবা উন্নতির অপেক্ষায় রয়েছেন যাঁরা, তাঁরা আশাব্যঞ্জক খবর পেতে পারেন। ব্যবসায়ীরা পুরোনো পরিকল্পনা পুনর্বিবেচনা করে নতুন ভাবে কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। আগের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোও উপকারী হতে পারে।
3. বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিistock
বৃশ্চিক রাশির জাতকদের জন্য অসমাপ্ত কাজ শেষ করার সময় হতে পারে এই সময়। চাকরি খুঁজছেন যাঁরা, তাঁরা পুরোনো আবেদন বা পরিচিত সূত্র থেকে উত্তর পেতে পারেন। কর্মক্ষেত্রে আগে আটকে থাকা প্রকল্প শেষ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের পুরোনো চুক্তি ও বকেয়া লেনদেনের বিষয়গুলি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। তবে আয় বাড়ার সম্ভাবনার পাশাপাশি খরচ নিয়ন্ত্রণেও নজর দেওয়া জরুরি।
