সৌদি আরবের বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতি উন্নতির প্রেক্ষিতে রোববার (২৫ অক্টোবর) থেকে রিয়াদ রুটে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাম্মামগামী ফ্লাইট বুধবার (২১ অক্টোবর) থেকে পুনরায় চালু হয়েছে।
জেদ্দাগামী ফ্লাইট চলবে ২২ অক্টোবর থেকে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর যথারীতি চলছে।
