দেশবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ ব্রিটেনের প্রধানমন্ত্রীরছবি: X
Published on
:
1 min read
দেশবাসীকে জরুরি অবস্থার জন্য তৈরি থাকার পরামর্শ দিল ব্রিটিশ সরকার। এর জন্য অন্তত তিন দিনের খাবার ও পানীয় জল সব সময়ে মজুত রাখতে হবে। সাইবার হামলা, খরা ও দাবানলের মতো পরিস্থিতি সামলাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
গত বুধবার ব্রিটেন-সহ ইউরোপের একাধিক ওয়েবসাইট এবং অ্যাপ আচমকাই বন্ধ করে দেওয়া হয়। নেপথ্যে PHP কোডের ত্রুটি। সহজ ভাষায় বললে, যখন কোনও ইউজ়ার ব্রাউজ়ারে ঢুকে ওয়েবসাইটে ক্লিক করেন, তখন সার্ভারে থাকা PHP কোড প্রসেস করতে শুরু করে। কিন্তু বুধবার তাতেই ত্রুটি ধরা পড়ে।
সেই খবর প্রকাশ্যে আসতেই হানা দেয় হ্যাকাররা। অবশ্য তার আগেই ওয়েবসাইট এবং অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল বেশ কিছু জরুরি পরিষেবার অ্যাপ এবং ওয়েবসাইটও। এই পরিস্থিতি বাইরের সাহায্য ছাড়াই দেশবাসী যাতে অন্তত তিন দিন নিজেদের প্রয়োজন মেটাতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।
এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে ব্রিটেন সরকার। সেখানে বলা হয়েছে, জল বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হলেও অন্তত তিন দিন নিজেদের প্রয়োজন মেটানোর মতো প্রস্তুতি প্রতিটি পরিবারের রাখা উচিত। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়া বা পরিষেবা স্বাভাবিক করার কাজ চালানোর সময়ে এই মজুত সাধারণ মানুষকে সাহায্য করবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় এত দিন ব্রিটেনকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে থেকে শুরু করতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর কথায়, ‘এ বার আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’ ‘বি রেডি’ অভিযানের পাশাপাশি দাবানল মোকাবিলার জন্যও নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি।
