ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই ইয়াকুব আলী ও এসআই সৈয়দ ইমামুজ্জামানের নেতৃত্বে ডিবির দুটি দল অংশ নেয়।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দোহার থানাধীন মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেন পত্তনদার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। তিনি মাহমুদপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
অপর একটি অভিযানে একই দিন সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানাধীন জয়নগর এলাকায় অভিযান চালিয়ে মো. আসিফ আহমেদ (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। তিনি জয়নগর এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
ঢাকা জেলা ডিবি দক্ষিণের প্রেস রিলিজে বলা হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা সন্ত্রাসবিরোধ আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনকে ওই মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
