বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা। এতে সংগঠনের উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে আয়োজিত মিছিলটি পৌরশহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা জাসাসের সদস্যসচিব আব্দুল হালিম রানা ও পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন।
পথসভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জাসাসের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান তারা।
