নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), উপজেলা যুবলীগের সহসভাপতি ও লালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. হাফিজুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় করা লালপুর থানার ২০২৫ সালের ১ এপ্রিলের ১ নম্বর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনকে শনিবার নাটোরের আদালতে পাঠানোর হয়েছে।
