কুমিল্লার ৪ ছাত্রী টিকটকের ফ্যান্টাসিতে নিখোঁজ: উদ্ধার হবিগঞ্জে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী টিকটকের ফ্যান্টাসিতে নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
উদ্ধার করা স্কুলশিক্ষার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণি এবং একজন তৃতীয় শ্রেণির। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এর কাল্পনিক জীবনধারার ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে তারা একযোগে বাড়ি ছেড়েছিলো বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
আরও পড়ুন
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি ওই দিন বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা কুমিল্লা জেলার পুলিশ সুপারকে জানান। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধানে নামে।
স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং নিখোঁজ শিক্ষার্থীদের ছবিসহ সারাদেশের সব থানায় বার্তা পাঠায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অনুসন্ধান চলাকালে গত ১২ অক্টোবর রাত দুইটার দিকে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শিক্ষার্থীদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে।
পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নানা তথ্য উঠে আসে। পুলিশকে শিক্ষার্থীরা জানায়, তারা পড়াশোনার প্রতি তেমন আগ্রহী ছিল না। নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং টিকটকে ভিডিও আপলোড করতো। টিকটক ও বিভিন্ন মাধ্যমে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের সখ্য তৈরি হয়, যদিও তাদের প্রকৃত নাম-ঠিকানা তারা জানতো না।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশে তারা বাসা থেকে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ও অলঙ্কার নিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হয়ে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে চার হাজার টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে শিক্ষার্থীরা। সেই টাকা নিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। তবে ঢাকায় যাওয়ার পর পরিকল্পনা সফল না হওয়ায় ওই দিনই তারা এক শিক্ষার্থীর দাদা বাড়ি চুনারুঘাটের উদ্দেশে রওনা দেয় তারা।
জেলা গোয়েন্দা শাখা ইতোমধ্যে বিক্রি করা মোবাইল ফোন এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
জহির শান্ত/খাদিজা রুমি/
আরও পড়ুন
শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে আজিম (৪০) নামের একজন নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ছত্রাজিতপুর বাজারে এই দুর্ঘটনায় ঘটে।
নিহত আজিম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টকনা গ্রামের হাসানুর রহমান হাসানের ছেলে।
আরও পড়ুন
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মতিউর রহমান জানান, সকালে ছত্রাজিতপুর বাজারে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিম গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।
আসাদুল্লাহ/খাদিজা রুমি/
আরও পড়ুন
হবিগঞ্জে এক কুকুরের কামড়েই নারী-শিশুসহ আহত ৪৫
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: প্রতীকী
-->হবিগঞ্জ শহরতলীর বহুলায় বেওয়ারিশ এক কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরী বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দেয়। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুদের ওপর বেশি আক্রমণ চালায় কুকুরটি।
আরও পড়ুন
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ৪৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কিছু শিশুও রয়েছে।
তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা হয়নি বলে জানা গেছে।
কাজল সরকার/খাদিজা রুমি/
আরও পড়ুন
সোনাগাজী-দাগনভূঞার ৪২ পূজামণ্ডপে বন ও পরিবেশমন্ত্রীর আর্থিক সহায়তা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৪২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের হাতে এ সহায়তা তুলে দেন তার ছেলে ও মাল্টি মোড় গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল।
প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সোনাগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমর দাসসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে তাজওয়ার এম আউয়াল বলেন, ‘সোনাগাজী ও দাগনভূঞায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বিএনপির পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, সোনাগাজী ও দাগনভূঞার সার্বিক উন্নয়নে আবদুল আউয়াল মিন্টু সব সময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তাজওয়ার আউয়াল বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন।
তোফায়েল নিলয়/খাদিজা রুমি/
আরও পড়ুন
কাঁঠালিয়ায় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা সভা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
আরও পড়ুন
সভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাপ্পী, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারি নেয়ামত উল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেয়ামুল আহসান/অলি/
