কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক পুলিশের দুই সদস্যকে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এর আগে ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে পুলিশের ওই দুই সদস্য আটক হন। পরে তাঁদের ফেরত আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়।
এমএম/




