ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। এই বিশ্বকাপে আজ প্রথম ম্যাচ খেলল তারা। ইউরোপের দেশ ওয়েলসের বিপক্ষে সমান তালে লড়াই করেছে বাংলাদেশের কিশোররা। তবে গোল পায়নি তারা। ফলে ওয়েলসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।
'জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস ছাড়াও পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি রয়েছে। আগামীকাল ২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলছে বয়সভিত্তিক দলটি।
বিজ্ঞাপন
