দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব উল্লেখ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। নির্বিঘ্নে উৎসব উদযাপনে বিএনপি ও সরকার সব মণ্ডপের খোঁজখবর রাখছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, এবার প্রতিটি মন্দিরে আট হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে।
রিজভী বলেন, পূজা উপলক্ষে তিন দিনের ছুটির দাবি থাকলেও পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দের পরিবর্তে ৬০০ কেজি চাল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকে প্রতি মাসে প্রতিটি মন্দির আট হাজার টাকা করে পাবে। পুরোহিত ও সেবায়েতদের ভাতার ব্যবস্থাও করেছে তারেক রহমানের সরকার।
যে আই
