পঞ্চমীর সকালে যশোর রোডে ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি
পঞ্চমীর সকালে যশোর রোডে ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। বিরাটি মোড় পেরিয়ে কিছুটা এগোতেই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ট্যাঙ্কারটি। দুর্ঘটনার জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে ডিজেল। গুরুতর আহত অবস্থায় ট্যাঙ্কারের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে যশোর রোডের দুই লেনেই তীব্র যানজট তৈরি হয়েছে।