নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শাকিল পৌর সদরের কাছারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে দৌড় দেওয়ায় গুলি তার শরীরে লাগেনি। পরে পাশের শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় হামলাকারীরা তাকে ধরে ফেলে। এরপর চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসপি শরীফুল হক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।