ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্যাথলজি পরীক্ষায় ৩০ শতাংশ এবং রেডিওলজি, আলট্রাসাউন্ড, কার্ডিয়াক ও নিউরোলজি পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় পাবেন মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। সম্প্রতি এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টিএম হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্যাথলজি পরীক্ষায় ৩০ শতাংশ এবং রেডিওলজি, আলট্রাসাউন্ড, কার্ডিয়াক ও নিউরোলজি পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় পাবেন মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা। একই সুবিধা পাবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও।
অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক রিকভারি ডিভিশনের কর্মকর্তা অনুপম কুমার পাল। এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখার শাখা ব্যবস্থাপক এবং এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগ মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য বিশেষ মূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার ব্যয় কমানোর পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য হবে আশা করছেন সংশ্লিষ্টরা।
