বাজারে ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ আনল এসিআই
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
-->নবজাতকের সংবেদনশীল ত্বক ও নাভির বিশেষ যত্নের কথা বিবেচনায় নিয়ে বাজারে নতুন ডায়াপার এনেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’-এ রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’, যা নবজাতকের নাভির অংশে বাড়তি যত্নের বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।
নতুন এই ডায়াপারে রয়েছে প্রায় ৫ হাজার মাইক্রো চ্যানেল, যা দ্রুত আর্দ্রতা শোষণে সহায়তা করে এবং শিশুর ত্বক শুষ্ক রাখতে ভূমিকা রাখে। এ ছাড়া ডায়াপারটির কটনের মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে আরামদায়ক অনুভূতি দিতে সহায়তা করে।
নতুন পণ্যটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার (সেলস) মেজানুর রহমান, জেনারেল ম্যানেজার (ম্যানুফ্যাকচারিং) দীপঙ্কর বিশ্বাসসহ অন্য অতিথিরা।
আরও পড়ুন
টুইংকেল সব সময় ভোক্তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে শিশুর আরাম নিশ্চিত করা এবং অভিভাবকদের দুশ্চিন্তা কমানোর লক্ষ্যে কাজ করে আসছে। নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা নবজাতকের যত্নকে করবে আরও আরামদায়ক, সহজ ও নিশ্চিন্ত।
বিজ্ঞপ্তি/সালমান/
আরও পড়ুন
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের সফল ‘সেবা সপ্তাহ ২০২৬’ উদযাপন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত
-->লায়ন্স জেলা ৩১৫এ১-এর অন্তর্ভুক্ত ‘লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে সপ্তাহব্যাপী 'সেবা সপ্তাহ ২০২৬'। গত ২ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনী র্যালি এবং গাছ রোপণের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে মোট ৯টি সামাজিক ও মানবিক সেবার মাধ্যমে প্রায় ৮,৩০০ জন মানুষ সরাসরি সেবা গ্রহণ করেছেন।
গত ২ অক্টোবর জেলা ৩১৫এ১-এর মান্যবর জেলা গভর্নর লায়ন নাওজাত সারোয়াত ইসলাম শুভ উদ্বোধনের মাধ্যমে এই সেবা সপ্তাহের সূচনা করেন।
'সেবা সপ্তাহ'-এর প্রথম দিনে রাজধানীর মোহাম্মদপুরে ৩৫০টি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব সূচনা করে ক্লাবটি। পরবর্তীতে সপ্তাহজুড়ে একের পর এক সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন
ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহ: শিশু ক্যানসার রোগীদের চিকিৎসায় সহায়তা এবং ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষদের জন্য আর্থিক অনুদান প্রদান।
স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা: স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাঁটার গুরুত্ব তুলে ধরা, মাদকবিরোধী লিফলেট বিতরণ এবং টাইপ-২ ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পেইন।
ধর্মীয় ও সামাজিক সহায়তা: পটুয়াখালীর স্থানীয় একটি মসজিদের উন্নয়নে অনুদান প্রদান এবং দুস্থ ও ভাসমান মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ।
মানসিক স্বাস্থ্য সচেতনতা: ‘ডিজিটাল আসক্তি: মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অনলাইন সেমিনার আয়োজন।
বিনামূল্যে চক্ষু শিবির: বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে ১১ অক্টোবর ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানের মাধ্যমে সেবা সপ্তাহের সমাপনী ঘটে।
সমাপনী দিনে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ'র ক্লাব সভাপতি (২০২৬-২৭) তার "Serve with Passion" আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ ভবিষ্যতে একইভাবে সেবামূলক কাজের মাধ্যমে সমাজ ও জেলাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
দেশজুড়ে শুরু হলো রাইডো ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’ গ্রাহকদের জন্য ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় যেকোনো রাইডো ইলেকট্রিক স্কুটার ক্রয়ে গ্রাহকদের জন্য থাকছে নিশ্চিত উপহারসহ থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণের সুযোগ।
আরও পড়ুন
প্রতিটি রাইডো স্কুটার ক্রয়ে প্রাপ্ত স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গ্রাহকগণ স্মার্টফোন, হেডফোন, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল এবং সর্বনিম্ন নিশ্চিত এক হাজার টাকা ক্যাশব্যাক গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতি মাসে নির্বাচিত বিজয়ী গ্রাহকদের মধ্য থেকে একজনকে থাইল্যান্ড এবং একজনকে কক্সবাজার ভ্রমণের সুযোগ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, ‘দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের প্রতি সর্বসাধারণের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় রাইডো-এর মাধ্যমে আধুনিক, সাশ্রয়ী ও সুগম যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও বলেন যে, ‘এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো রাইডো এবং ইলেকট্রিক মোবিলিটির নানাবিধ সুবিধাসমূহ দেশের প্রতিটি প্রান্তের গ্রাহকদের নিকট পৌঁছে দেওয়া এবং সকলের জন্য রাইডো-এর পণ্য ও সেবা প্রাপ্তি সহজতর করা।’
অনুষ্ঠানে রাইডো-এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন যে, ‘রাইডো স্ক্র্যাচ অ্যান্ড উইন কেবল একটি বিপণন কার্যক্রম নয়, বরং এটি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি রূপ। রাইডো ইলেকট্রিক স্কুটার ক্রয়ের মাধ্যমে গ্রাহকগণ যেমন তাৎক্ষণিক নিশ্চিত উপহার লাভ করছেন, তেমনই থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণের ন্যায় পূর্ণাঙ্গ সুবিধা উপভোগের সুযোগ পাচ্ছেন। এই কার্যক্রম রাইডো ব্র্যান্ডের প্রতি গ্রাহক আস্থা ও সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।’
গ্রাহকগণ দেশব্যাপী বিস্তৃত সকল রাইডো শোরুম, দুরন্ত স্পোর্টস গ্যালারি এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ‘অথবা ডটকম’ থেকে রাইডো স্কুটার ক্রয় করে উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। স্কুটার কেনার পর তাৎক্ষণিকভাবে স্ক্র্যাচ কার্ড ঘষে নির্ধারিত প্রক্রিয়ায় পুরস্কার দাবি করা যাবে।
অনুষ্ঠানে রাইডো-এর বিজনেস ইনচার্জ মো. তৈমুর হাসিব, চিফ মার্কেটিং অফিসার মো. মুনীম মোরশেদ, হেড অব সেলস মোস্তাফিজুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মিনহাজুর রহমান এবং আঁখি খাতুনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি/এএফ
আরও পড়ুন
সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->রাষ্ট্রমালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ট্রেনিং ও রিসার্চ একাডেমির আয়োজনে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
আরও পড়ুন
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনসহ ক্রেডিট-ব্যাকড এবং ট্রেড-বেজড ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন এবং তা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন সেশন পরিচালিত হয়।
বিজ্ঞপ্তি/রিফাত/
আরও পড়ুন
বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করেছে এভারকেয়ার হাসপাতাল
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি উদ্যোগ নিয়েছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা।
এ উদ্যোগের অংশ হিসেবে রবিবার (১১ অক্টোবর) থেকে ১৮ অক্টোবর পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন বেল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে এ পরীক্ষা করা হবে।
স্তন ক্যানসার নারীদের মধ্যে একটি সাধারণ রোগ। প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা গেলে জীবন রক্ষা করা সম্ভব। এ বিশেষ উদ্যোগের আওতায় নারীরা হাসপাতালের ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে এসে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। পরীক্ষার আওতায় থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা, পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসার পরামর্শ।
আরও পড়ুন
এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই স্তন ক্যানসার দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা জটিল হয়ে পড়ে। অথচ নিয়মিত স্ব-পরীক্ষা এবং বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা অনেক নারীর জীবন বাঁচাতে পারে। এভারকেয়ার এই বার্তাটিই দিতে চায় সচেতন হোন, নিজেকে সময় দিন।’
এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘আমরা চাই, প্রতিটি নারী নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন। অনেক সময় পরিবার, কাজ বা সামাজিক ব্যস্ততার কারণে নারীরা নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না। অথচ সুস্থ থাকাটাই পুরো পরিবারের শক্তি। এ উদ্যোগের মাধ্যমে আমরা নারীদের সেই যত্ন ও সচেতনতার পথে এক ধাপ এগিয়ে নিতে চাই।’
গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ‘এভারকেয়ার হাসপাতাল আমরা বিশ্বাস করি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত স্তন ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে। এই বিনামূল্যের স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে আমরা নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চাই। প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতাই ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা নারীদের সুস্থতা নিশ্চিত করতে সব সময় তাদের পাশে আছি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
হাসপাতালের বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাদের বড় একটি অংশ রোগের একেবারে শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধি ক্যানসার মোকাবিলার অন্যতম কার্যকর কৌশল।
এভারকেয়ার হাসপাতাল ঢাকা বিশ্বমানের চিকিৎসা, অত্যাধুনিক রোগনির্ণয় সুবিধা, অভিজ্ঞ অনকোলজিস্ট এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে নারীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বিস্তারিত জানতে বা স্বাস্থ্য পরীক্ষা বুকিংয়ের জন্য নারীদের এভারকেয়ার হাসপাতাল ঢাকার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি/রিফাত/
