পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে গুজব নয়, সরাসরি ঘোষণার অপেক্ষায় থাকার বার্তা
নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবরকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগ কিংবা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন এ কথা জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়।”
তিনি আরও উল্লেখ করেন, এ-সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ কিংবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কিংবা তাঁর নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে পদত্যাগের নির্দেশসংক্রান্ত আলোচনার বিষয়ে তাঁর অবস্থান সামনে এসেছে। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাঁর বক্তব্যে সরাসরি কোনো নিশ্চিত ঘোষণা দেওয়া হয়নি।
More News Of This Category


