সেনাবাহিনীর সহযোগিতা ও নিরাপত্তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের গাড়িবহর নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বহরটি শহরে প্রবেশ করে। এর আগে সকাল পৌনে ৯টার দিকে পর্যটকেরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন।
পথে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের মুখে পড়েন পর্যটকেরা। কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছান। এ ঘটনায় পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
