স্বামী শ্রীরাম নেনের সঙ্গে মাধুরী দীক্ষিত নেনেছবি: Instagram
Published on
:
1 min read
আজও অনেকের জীবনের ‘ড্রিম গার্ল’ তিনি। নয়ের দশকে মাধুরী দীক্ষিতের একের পর এক সুপারহিট সিনেমা। ইন্ডাস্ট্রির বহু তারকাও পড়েছিলেন তাঁর প্রেমে। তবে আচমকাই সকলের হৃদয় তোলপাড় করে মাধুরী ঘর বাঁধেন আমেরিকার চিকিৎসক শ্রীরাম নেনে-র সঙ্গে। সম্প্রতি, অভিনেত্রী সোনালি বেন্দ্রে একটি অনুষ্ঠানে তাঁকে বলেছিলেন, ‘তুমি বিয়ে করায় অনেকের হৃদয় ভেঙে গিয়েছিল।’ একগাল হেসে মাধুরী বললেন, ‘এই জন্যই তো আমি এমন একজনকে বিয়ে করেছি, যিনি হৃদয় জোড়া লাগাতে পারেন।’