নিউজ ডেস্ক।। ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। একই সঙ্গে ইলিশ জব্দ, মামলা ও জরিমানার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উপজেলা ভিত্তিক চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া ১ দশমিক ৭৯৫ মেট্রিক টন ইলিশ জব্দ এবং ৯০টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।
প্রতিবেদনে ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার অভিযানের তথ্য তুলে ধরা হয়েছে। এসব এলাকায় অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ, নিষিদ্ধ জাল ব্যবহার প্রতিরোধ এবং মা ইলিশের প্রজনন সুরক্ষায় অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর রাখা ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। এ সময় নদীতে নজরদারি জোরদার এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
ভোলা নিউজ / টিপু সুলতান
The post ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ appeared first on ভোলা নিউজ.
