কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র কুমিল্লা অঞ্চলের বীমা গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ৭ কোটি ৩৮ লক্ষ ২০ টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুমিল্লায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবনের হল রুমে এ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আইন উপদেষ্টা এডভোকেট দাউদ আহম্মেদ ছবির ভূঁইয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করছে। এছাড়া গ্রাহকদের আমানতের সুরক্ষা ও যথাসময়ে বীমা দাবীর টাকা বুঝিয়ে দেওয়া পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির মূল অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, আল- বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া,
ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল- বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহাবুবুর রহমান, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলাম, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ কামরুজ্জামান প্রমুখ।
ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৭ কোটি ৩৮ লক্ষ ২০ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।


