ভোলার দৌলতখানে দুটি পরিবারের আটজন অন্ধ প্রতিবন্ধী সদস্যের মাঝে আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান এই মানবিক সহায়তা প্রদান করেন।
সুবিধাবোগী অন্ধ পরিবারের সদস্যরা হলেন- ফজলু, জরিনা, ইব্রাহিম, সালমা, রাবেয়া, রাহিমা, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া।
বিতরণ কর্মসূচিতে ইউএনও আব্দুল মতিন খান অন্ধ সদস্য পরিবারগুলোর হাতে নগদ অর্থসহ চাল, ডাল, তেল, চিনি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়াসহ মোট আট পদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। অনগ্রসর এই পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাঁড়ানোয় উপকৃতদের মুখে সন্তোষ প্রকাশ পেতে দেখা যায়।
সহায়তা সামগ্রী প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামাল এবং প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ খায়ের।
জেএইচআর
