সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৯৫টি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামে ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ।
গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দীর্ঘদিন ধরে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিআলো/আর আই