শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার বগুড়ায় জানিয়েছেন, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এতে অনুত্তীর্ণ হলে তাদের কারিগরি শিক্ষায় স্থানান্তর করা হবে। বর্তমানে এক বছর অপেক্ষার পরিবর্তে দ্রুত পরীক্ষার এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং শিক্ষাজীবনে পিছিয়ে পড়া রোধ করবে।
